রাঙ্গুনিয়ার দুই হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর দুটি হত্যা ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুসকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত রোববার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল কুদ্দুস উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওস্তারপাড়া এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস দীর্ঘ সময় ধরে নিজের এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ১৯৯৯ সালে রাঙ্গুনিয়া থানায় একটি এবং ২০১৩ সালে রাঙামাটি জেলার কাউখালী থানায় একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতির মামলাও রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব আসামিকে থানায় হস্তান্তর করার পর সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানবিক কাজে সবসময় নিয়োজিত রয়েছে হাসি
পরবর্তী নিবন্ধবিকাশ-এ তাৎক্ষণিক রেমিটেন্সে স্বস্তি প্রবাসী ও তার প্রিয়জনদের