রাঙ্গুনিয়ার ঘাগড়া সাতঘরিয়া পাড়া স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘাগড়া সাতঘরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ মিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী, মো. নিজাম উদ্দিন, শিবলু দাশ, আবু জাফর তালুকদার, মোরশেদ আলম চৌধুরী, এরশাদুর রহমান, জাহেদুল আলম চৌধুরী, নূর মোহাম্মদ আজাদ, শাহ আলম তালুকদার, মো. কামাল উদ্দিন, নূরুল ইসলাম পেয়ারু, আইয়ুব আলী কুসুম, রাজিয়া সুলতানা জুলি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা ও ক্রীড়াসামগ্রী বিতরণ