রাঙ্গামাটিতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া)’র ইফতার সামগ্রী বিতরণ সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
গত ১৭ ফেব্রুয়ারি আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) রাঙামাটি জেলা কার্যকরী সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় প্রায় ১০০টি নিম্নবিত্ত ও অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটি জেলা কার্যকরী সংসদের সভাপতি মো. পারভেজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ–সভাপতি মো. রহিম উদ্দীন, কোষাধ্যক্ষ মো. রফিক সওদাগর, দারুত তায়ালীম সম্পাদক মো. সিরাজদৌল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী, জনসংযোগ সম্পাদক মো. রহমত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইয়াছিন আরাফাতসহ রাঙামাটি জেলার বিভিন্ন শাখা ও খেদমত কমিটির নেতৃবৃন্দ। কর্মসূচির শেষ পর্যায়ে মিলাদ ও কিয়াম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












