রাঙামাটিতে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১২:০০ অপরাহ্ণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫২৬ এর আওতায় রাঙামাটি পার্বত্য জেলায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণ (অনূর্ধ্ব১৫) কর্মসূচির উদ্বোধন হয়েছে। রোববার বিকেলে জেলা শহরের রিজার্ভ বাজারস্থ শহীদ আব্দুস শুকুর স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এসএম মান্না। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে অনূর্ধ্ব১৫ বয়সী কিশোরকিশোরীদের মধ্যে প্রতিভা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী এক মাসব্যাপী চলমান এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে নবীন সংঘ ও প্রভাতী একাডেমি জয়ী
পরবর্তী নিবন্ধসিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টে আবেদিন ক্লাবের জয়