জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত ৪৭ তম বিজ্ঞান মেলায় প্রকল্প উপস্থাপন করে সিনিয়র পর্যায়ে হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ প্রথম স্থান অর্জন করে। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড– কলেজ’র সাবরিনা তালেব ৪র্থ এবং জাহারা বিনতে আজম ৫ম স্থান অর্জন করেছে।
গত ৯ এপ্রিল রাউজানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়। উদযাপন শেষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম বিজয়ী খুদে বিজ্ঞানীদের হাতে ‘বিজয়–স্মারক’ তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।














