রাউজান স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আলোচনা সভা

| সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

রাউজান আর আর এ সি ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আলোচনা সভা গত শনিবার জুবলী রোডের একটি হোটেল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা রুমির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ সেকান্দর চৌধুরী, মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ আবু জাফর চৌধুরী, আ স ম ইয়াছিন মাহমুদ, মোহাম্মদ নওশাদ চৌধুরী, দৌলত আহমদ, লুৎফর রহমান। সভায় বক্তারা আগামী রমজানে ইফতার মাহফিল বাস্তবায়ন, সদস্য সংগ্রহ বাস্তবায়ন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল মজিদ
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মদিনার মাহফিল