রাউজান ক্লাবের দুস্থদের মাঝে ঢেউটিন ও বই বিতরণ

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

রাউজান ক্লাব যাকাত তহবিলের উদ্যোগে গৃহ নির্মাণ সামগ্রী, ঢেউটিন, বিবাহ, চিকিৎসা সাহায্য ও বই বিতরণ অনুষ্ঠান গত ১০ এপ্রিল ক্লাব কার্যালয়ে রাউজান ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের আজীবন সদস্য মিডিয়া ব্যক্তিত্ব কায়সার আলী চৌধুরী। ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, আব্দুল ওয়াহেদ চৌধুরী, হানিফ চৌধুরী মাসুম, মোহাম্মদ ইলিয়াছ। এতে আরো উপস্থিত ছিলেন এস এম জাফর চৌধুরী, মাস্টার আকতার হোসেন, মোহাম্মদ শামসুদ্দোহা, মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ১৫ বান টিন, ৫০ জনকে বই, চিকিৎসা খাতে ১৫ জন, বিবাহ খাতে ১০ জন ও ঘর মেরামতে ৮ জনকে ২ লাখ ৬৫ হাজার টাকার সামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধমাসিক তরজুমান স্টলে নতুন বইয়ের মোড়ক উন্মোচন