রাউজান থানা পুলিশের অভিযানে অপহৃত সুমন রুদ্র পালকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি সিএনজি টেক্সি, চোরাই মোবাইল উদ্ধার করা হয়। অভিষানে গ্রেফতার করা হয় ৩ আসামিকেও।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম সুমন রুদ্র পালকে গত ৭ মার্চ রাতে জলিলনগর হতে বাড়িতে যাওয়ার পথে আসামিরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন স্কুলের সামনে মারধর করে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে সংবাদ পেয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ভিকটিমকে দ্রুত উদ্ধার করতে নির্দেশ দেন। এই সংবাদে পুলিশ দ্রুত অভিযানে নামেন রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল অভিযানে এই ঘটনার সাথে জড়িত আসামি আব্দুস ছাত্তার (৪০), মোঃ আরমান হোসেন ও সুমনকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে উদ্ধার করে ভিকটিমকে। এসময় পুলিশ আসামিদের হেফাজত থেকে ঘটনার সময় ব্যবহৃত ১টি সিএনজি, ১টি দা, ১টি ছেনি চোরাই ২টি মোবাইল উদ্ধার জব্দ করে বলে ওসি জানিয়েছেন। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।











