রাউজানে ১৬তম বেতার বিষয়ক ডিএক্স প্রদর্শনী

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

১৫তম বিশ্ব বেতার দিবসের অংশ হিসেবে ১৬তম বেতার বিষয়ক ডিএক্স প্রদর্শনীর আয়োজন করেছে বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। গত ২৮ মার্চ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামে এই বেতার প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘রেডিও এবং এআই (কৃত্তিম বুদ্ধিমত্তা) : এআই একটি হাতিয়ার, কন্ঠস্বর নয়’ এই মূলভাবকে সামনে রেখে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের নির্দেশনায় এবং মহাসচিব নুর মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সংগঠক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এবং ভিডিও এডিটর অঞ্জন দাশ। উপস্থিত ছিলেন মোহাম্মদ জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মাসুদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান রকি, মোহাম্মদ হোসাইন শাহ, মোহাম্মদ আতিকুর রহমান, নূর আহমদ শাহ মাইজভান্ডারী, ছোটন বড়ুয়া, মিলন বৈদ্য শুভ, শিক্ষক মোহাম্মদ পেয়ার বঙ, রতন বড়ুয়া, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ আকতার হোসেন, নুরুল আলম ইয়াছিন, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। প্রদর্শনীতে দেশ ও বিদেশের বিভিন্ন রেডিও স্টেশন থেকে প্রাপ্ত ডকুমেন্টেশন প্রদর্শন করা হয় এবং দর্শকদের বাংলাদেশ বেতারসহ অন্যান্য বিদেশী বেতার অনুষ্ঠান শুনতে উৎসাহিত করা হয়। অনুষ্ঠান সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, তাছলিমা আক্তার লিমা, যুগ্ম মহাসচিব এম এ মাহমুদ হায়দার জীবন, মো. নুরুল ইসলাম মুহাম্মদ ইয়াকুব আলী, লাবীব ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী
পরবর্তী নিবন্ধশিক্ষার উন্নয়ন ছাড়া দেশ ও জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয় : ভিসি