রাউজানে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এস এম রাহাতুল ইসলাম আয়োজকদের সতর্ক করে বলেছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে মেলা বন্ধ রাখতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না। গত ৯ এপ্রিল ১০ দিন ব্যাপী মেলার উদ্বোধন করতে এসে ইউএনও এই নির্দেশনা দেন আয়োজকদের। এই মেলার আয়োজন করা হয়েছে রাউজান কলেজ মাঠে। উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি অংছিং মারমা, বিএনপি নেতা আবুজাফর চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল হক, মোহাম্মদ আলী সুমন প্রমুখ।













