জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাউজান উপজেলা শাখার উদ্যোগে মুনসিরঘাটা এলাকায় জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে গণভোটের গুরুত্ব তুলে ধরে জাতীয় জুলাই সনদের পক্ষে ব্যাপক জনমত গঠনের আহ্বান জানান উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান এনসিপির ব্র্যান্ড এ্যাম্বাসেডর মো. জাহেদুল করিম বাপ্পি এবং উত্তর জেলার সদস্য আরমান হোসাইন, উপজেলা এনসিপির সংগঠক শামসুল আলম, ছাত্র শক্তির আবেদী সাজিদ, সিফাত, আয়াতুললাহ মুরাদ, তারেক, কায়ছার, নয়ন, সাদেক, ফারুক। এছাড়াও জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির রাউজান উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। লিফলেট বিতরণকালে জাহেদুল করিম বাপ্পি বলেন, জাতীয় জুলাই সনদ হলো জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক দলিল। এই সনদ বাস্তবায়নের মাধ্যমেই সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাই আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। চট্টগ্রাম উত্তর জেলার সদস্য আরমান হোসাইন বলেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া। প্রেস বিজ্ঞপ্তি।












