চট্টগ্রামের রাউজান থানাধীন মগদাইস্থ হযরত গাউছুল আজম মুনিরী (রা.) সুন্নিয়া মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদরাসার প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান ১১নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আলহাজ্ব মোহাম্মদ হারুনুর রশীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ মোরশেদুল হক, আলহাজ্ব মোহাম্মদ আইযুব, মোহাম্মদ ওসমান, সাইফুল ইসলাম তারেক, মোহাম্মদ দেলোয়ার, আবদুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এসময় মাদরাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই মাদরাসাটি এক মহান আধ্যাত্মিক ব্যক্তিত্বের নাম মোবারকে প্রতিষ্ঠিত, যিনি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু। একবিংশ শতাব্দীর ক্রান্তিলগ্নে তিনি যে রূহানি বিপ্লব ঘটিয়েছেন, এই মাদরাসা তারই একটি অবিচ্ছেদ্য অংশ। তাঁর আধ্যাত্মিক আদর্শই হবে এই মাদরাসার শিক্ষার্থীদের মূল চালিকাশক্তি। পরিশেষে মিলাদ–কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।












