শিক্ষার্থীদের নিজেদের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে। অন্যকে দোষারোপ করা যাবে না। স্বপ্ন–পরিকল্পনা পূরণের জন্য লেগে থাকতে হবে।
রাউজানে হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত অভিভাবক–সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন উপর্যুক্ত মন্তব্য করেন।
গত ২ এপ্রিল দুপুরে কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মন্নানের সভাপতিত্বে ও উচ্চ–মাধ্যমিক পরীক্ষা সামনে রেখে এই অভিভাবক–সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের জীববিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক মুহম্মদ মঈনুল আমীন আসিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের শিক্ষার মানোন্নয়ন কমিটির আহ্বায়ক ও বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক ডা: মুহম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী ও ২০২৬ সালের উচ্চ–মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ। অভিভাবক–সমাবেশ শেষে কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন কলেজের বার্ষিক পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরিষ্কার–পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গীকার /আমাদের আঙিনা আমরা রাখবো পরিষ্কার’ –স্নোগানকে সামনে রেখে শিক্ষক–কর্মকর্তা–কর্মচারি–শিক্ষার্থী সমন্বয়ে গ্রুপ ভিত্তিক দায়িত্ব–বণ্টন করে দিয়ে বছরব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সফল–বিজয়ীদের কলেজ কর্তৃপক্ষ কর্তৃক পুরস্কৃত করার ঘোষণা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












