রাউজানে র‍্যাব দেখে অস্ত্র ফেলে পালাল সন্ত্রাসীরা

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৭ মার্চ, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

রাউজানে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে অভিযানে নেমেছে সিপিসি-২ কোম্পানী, র‍্যাব-৭।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাউজান উপজেলার ০৮ নং কদলপুর ইউপির ২নং ওয়ার্ডের ভোমরপাড়া অভিযানে যায় র‍্যাবের একটি চৌকশ দল।

এ সময় র‍্যাব সদস্যের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে ভোমরপাড়া গ্রামের মাহমুদুর রহমান ওরফে একে মাহমুদের বসতবাড়ির পূর্ব দিকের খালি জমির পূর্ব পাশ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, রাউজানের অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরুর পর গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ০৮নং কদলপুর ইউপির ২নং ওয়ার্ডের ভোমরপাড়া গেলে অস্ত্রধারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে ভোমরপাড়া গ্রামের মাহমুদুর রহমান ওরফে একে মাহমুদের বসতবাড়ির পূর্ব দিকের জমি থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঋণের ৭০ হাজার টাকাসহ বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ককে গুলি করে হত্যা