রাউজানে রমজানকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটির র‌্যালি

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি রাউজান পৌরসভা শাখার উদ্যোগে এক স্বাগত র‌্যালি গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। র‌্যালিটি রাউজান উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠ এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালি আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সচিব অ্যাডভোকেট আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এস.এম. আসাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা এম.. মতিন। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা গাউসিয়া কমিটির আহ্বায়ক এস.এস. ইয়াছিন হোসাইন হায়দরী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, শহিদ চৌধুরী ও মো. আলমগীর। বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম মুন্সি, মুহাম্মদ সৈয়দ মিয়া, মুহাম্মদ শওকত হোসাইন, কাজী মুহাম্মদ মাসুদুল ইসলাম, অ্যাড. হামেদ হাসান শরন, হাফেজ মুহাম্মদ নোমান, অ্যাড. আরিফ উদ্দীন চৌধুরী, মুহাম্মদ আব্দুল্লাহ আল আকিব চৌধুরী, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাশেদুল আলম, আহমেদুল ইসলাম কাদেরী, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ মোসাদ্দেক আল সাঈদ, মুহাম্মদ মঈন উদ্দিন, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ রুহুল আমিন চৌধুরী, হাফেজ মুহাম্মদ এসকান্দর হোসেন, মুহাম্মদ লাভলু হাসান ও নাহিদুল ইসলাম রিপন।সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। বক্তারা রমজানের শিক্ষাকে ধারণ করে দুস্থদের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা রামঠাকুর সেবা সংসদের উৎসব ১৯ ফেব্রুয়ারি শুরু
পরবর্তী নিবন্ধপত্রিকা হকারদের মাঝে বিএনপি পরিবার চট্টগ্রামের বস্ত্র বিতরণ