রাউজানে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের এক প্রস্তুতি সভা গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি আব্দুল্লাহ আল হারুন, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খাঁন, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, নোয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক জানে আলম, আর্যমৈত্রেয় হাইস্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন বিশ্বাস প্রমুখ। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী নিবন্ধশিকলবাহা খালে নিখোঁজ নৌকার মাঝির মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধকাজে ফেরা হল না নেজামের