রাউজানে ধানের শীষের সমর্থনে সামির কাদেরের গণসংযোগ

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

রাউজান উপজেলায় পশ্চিম গুজরা ইউনিয়নের গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের রূপচাঁদ নগর ও মগদাই বাজারে ধানের শীষের পক্ষে গতকাল বিকেলে গণসংযোগ করেছেন ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরী। তিনি চট্টগ্রাম৬ রাউজান আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পুত্র। পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজুর সভাপতিত্বে ও পশ্চিম গুজরা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফ তারেকের সঞ্চালনায় গণসংযোগকালে আয়োজিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, রাউজান উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ফরিদুল ইসলাম মাহমুদ, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার শাহ, বিএনপি নেতা আবদুর রশিদ ঘড়ি, বিএনপি নেতা মোহাম্মদ ওসমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাদের, বিএনপি নেতা সেলিম ছিদ্দিকী, মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ ইস্কান্দার হোসেন। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল আকতার, মোহাম্মদ নজরুল ইসলাম, পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান চৌধুরী, শেখ মোহাম্মদ, আমজাদ হোসেন, মোহাম্মদ শাহজাহান সিকদার, আবদুল মালেক, মজু মিয়া, মোহাম্মদ নজরুল ইসলাম, নেজালুল হক, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মোসলেম, মোহাম্মদ আরিফ, জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অরূপা আর্টিস্ট্রি মেগা আউটলেটের গ্র্যান্ড ওপেনিং