রাউজানে ধানের শীষের প্রচারণায় গিয়াস কাদেরের স্ত্রী-সন্তান

রাউজান প্রতিনিধি | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৬ নির্বাচনি আসন রাউজানে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা করছেন বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার সাথে রয়েছেন স্ত্রী, পুত্র, কন্যা ও পুত্রবধূ। তারা রাতদিন ঘুরে ঘুরে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ধানের শীষে ভোট চাচ্ছেন। জনসাধারণকে আশ্বস্ত করছেন নির্বাচনের পর সন্ত্রাস, চাঁদাবাজী মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হবে। শিক্ষার মান উন্নয়ন, অনুন্নত রাস্তাঘাটের উন্নয়নে কাজ করার পাশাপাশি বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দিচ্ছেন।

গতকাল নোয়াপাড়া ইউনিয়নে বিএনপি প্রার্থীর প্রচারণায় দেখা গেছে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী মিনা পারভীন কাদের চৌধুরী ও পুত্রবধূ ফারনাজ আলম কাদের চৌধুরীকে। তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। নারী সমাবেশে বক্তব্য দিয়েছেন।

এ সময় তাদের সাথে প্রচারণায় ছিলেন নোয়াপাড়ার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফি, ডা. আবুল কাসেম, শামসুল হক বাবু, নুরুল আবসার, লিটন মহাজন, আবুল কাসেম রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ধানের শীষের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধফলাফল নির্ণায়কের ভূমিকায় লক্ষাধিক নতুন ভোটার