রাউজানে গোলপাহাড় গীতা শিক্ষা নিকেতনের পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরীর ও আর নিজাম রোডের গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদ পরিচালিত শ্রীমদভগবদগীতা শিক্ষা নিকেতনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৭ মার্চ রাউজানে জগৎপুর আশ্রমের রানু প্রভাঅশ্বিনী বিশ্বাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে ও প্রকৌশলী সুমন সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি দীপুনাথ দত্ত, সাধন সিংহ, নিহার মল্লিক, নিকেল দে, লেলিন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রুভেল দে, মিহির দে, সিদ্ধার্থ শংকর দাশ সিধু, তপন সিংহ, কুমার বিশ্বাস, উত্তম বিশ্বাস, সৃজন রায়, মৃদুল কান্তি কর্মকার, অসীম ধর, দীলিপ দাশ, তপন কান্তি নাথ, সঞ্জয় মজুমদার, শুভ মন্নিক, কৌশিক মজুমদার ও প্রদীপ চৌধুরী। সহযোগিতায় ছিলেন জগৎপুর আশ্রমের তত্ত্বাবধায়ক সৌমিত্রী ভট্টাচার্য্য ও আবাসিক শিক্ষক কাঞ্চন বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং পোর্ট সার্ভিস প্রোভাইডার্স কো-অর্ডিনেশন সেলের পরিদর্শন কার্যক্রম
পরবর্তী নিবন্ধপূর্ব ভূজপুর মীরেরখীল প্রবাসী একতা সংঘের ঈদ উপহার বিতরণ