রাউজান পাহাড়তলী গ্রামের শেখ নবী ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার পরিবারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজসেবক শেখ নবী। তিনি প্রায় এক দশক থেকে রমজানের শুরুতে এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। এবার বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে বস্তা করে চাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজসহ নগদ অর্থ। পেয়েছেন মুসলিমদের সাথে অন্যান্য ধর্মাবলম্বি পরিবার সমূহও।
বিভিন্ন ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিয়াস তালুকদার, শেখ নওশেদ, শেখ নিহাদ, আবু সেলিম মানিক, চৌধুরী মোহাম্মদ সাহেদ, মেহেরুজ্জামান চৌধুরী, আমিন তালুকদার, মো. সাইফুদ্দিন চৌধুরী সাবু, কামরুল হাছান তালুকদার জনি, মো. আবিত, মো. আব্দুল, মো. সৈকত, মো. সোহেল, মো. মহিউদ্দিন প্রমুখ।












