রাউজানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার এক

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রাউজানে অবৈধ অস্ত্রসহ রিয়াজ উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। রিয়াজ উদ্দিন নোয়াপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চৌধুরী হাট এলাকার প্রয়াত নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে রিয়াজ উদ্দিনকে উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় গেইটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র ব্যবসায়ী রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্রির উদ্দেশে তিনি অস্ত্র ও কার্তুজ নিয়ে ক্রেতার অপেক্ষায় ছিলেন। অস্ত্র আইনে মামলা রুজু শেষে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাজে ফেরা হল না নেজামের
পরবর্তী নিবন্ধচবি আমরা একুশের কর্মসূচি আজ