রাউজানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব৭। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর ও ভোমরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে যায় র‌্যাবএর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালানোর সময় একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ ফেলে যায়। পরে ভোমরপাড়া এলাকার একটি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ র‌্যাব থানায় জমা দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকাগতিয়া মাইজপাড়ার ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধস্বাধীনতা অর্জনে বিশ্বের কোনো জাতি এত ত্যাগ স্বীকার করেনি