রাউজানের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে স্বৈরাচারের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে

নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫৩ অপরাহ্ণ

নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাউজান সরকারি কলেজ মাঠে জনসমাবেশে রাউজান নির্বাচনী আসনের ধানের শীষ প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানের মানুষ গত ১৭ বছরে কোনো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে ক্ষোভ হতাশায় ছিল। এবার সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার বিনাভোটের সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। তিনি জুলাই শহীদের রক্তের প্রতিদান দিতে ‘হ্যা’ ভোটের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান।

গতকাল সোমবার আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নুরুল হুদা। প্রধান বক্তা ছিলেন নারী নেত্রী এলিন জেরিন খান। বিশেষ অতিথি ছিলেন প্রার্থীর পুত্র সামির কাদের চৌধুরী, সাকের কাদের চৌধুরী, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, .শফিকুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সজল বিশ্বাস, এম.এ হালিম, সাথী উদয় কুসুম বড়ুয়া,অ্যাডভোকেট এনামুল হক,আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমেদ, হাসান মোহাম্মদ জসিম,সৈয়দ মঞ্জুরুল হক। সাবের সুলতান কাজল ও শাহজাহান শাকিলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ফয়জুল হক চৌধুরী টিপু, দিদারুল আলম, মোহাম্মদ আলী সুমন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজনগণ সুযোগ দিলে মানুষের সুখ-দুঃখে পাশে থাকবো
পরবর্তী নিবন্ধফটিকছড়িবাসী দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে প্রস্তুত