ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ও অনূর্ধ্ব –১৪ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে রাইজিং স্টার ফুটবল একাডেমির অনুশীলন ও জার্সি উন্মোচন অনুষ্ঠান গত বুধবার বিকেলে আউটার স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক ফুটবলার ও কোচ মো. ইকবালের পরিচালনায় এ সময় অতিথি হিসেবে একাডেমির ফুটবল কমিটি সভাপতি মেজবাহ উদ্দিন রাজু, সহ–সভাপতি আবুল কালাম আজাদ, ফুটবল সম্পাদক জোবায়ের চৌধুরী ও ম্যানেজার মো. মিজানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে একাডেমির পক্ষ থেকে টি–শার্ট উপহার দেয়া হয়।











