বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা বলেছেন, দান–সদকার উত্তম সময় রমজান।
হাসি : সৌদি প্রবাসী মোসলেহ উদ্দিন মুন্নার প্রতিষ্ঠিত মানব সেবামূলক সংগঠন ‘হাসি’র পক্ষ হতে নগরীর চাকতাই রাজাখালী এলাকায় গত বৃহস্পতিবার অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি) বিতরণ করা হয়। মহিউদ্দিনের সভাপতিত্বে ও আব্দুন নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৩৫ নম্বর বক্সির হাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক। আরো উপস্থিত ছিলেন সমাজসেবক নিজামুদ্দিন কাজল, মহিউদ্দিন জনি, আজগর আলী, মোহাম্মদ লিটন, সাইদুর রহমান সাইমন, সাইফুদ্দিন, মামুন, তোফাজ্জল রোকন, আশরাফ জামান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ তাসিন, সামী প্রমুখ। প্রায় চার শতাধিক অসহায় নারী–পুরুষ ও শিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণকালে সিটি মেয়র বলেন, রমজানে–ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যে কাজটি হাসি সংগঠন দীর্ঘদিন থেকে করে আসছে।
আলোকবর্তিকা ফাউন্ডেশন : চাল, চিনি, আলু, পেঁয়াজ, ডাল, লবণ এনং সেমাইসহ অসহায় এবং মধ্যবিত্ত মানুষরা পেল ৭ ধরনের ইফতার সামগ্রী। গত শুক্রবার দুপুরের এই আয়োজন হাসি ফুটিয়েছে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত প্রায় ৩০০ জন মানুষের মুখে। ‘২ টাকায় ইফতার বাজার’ শিরোনামে আয়োজন করেছিল আলোকবর্তিকা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আয়োজনের ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক তাপস দাশ বলেন, আমাদের ৫০–৬০ জন সদস্য সক্রিয় রয়েছে। তাদের টিফিনের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে এই বিশেষ বাজারে নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী বিক্রি করেছি। ৭০০ টাকার ইফতার সামগ্রী মাত্র ১৪ টাকায় দেওয়া হয়েছে। উপকারভোগীর মনে যেন কোনো সংকোচ না থাকে, তিনি যেন মনে করেন কিনেই নিচ্ছেন, সে কারণে আমরা ১৪ টাকা করে নিচ্ছি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দীপ রায় বলেন, এই ইফতার বাজার আয়োজন করতে আমাদের দেড় লাখ টাকা খরচ হয়েছে। আমাদের সংগঠন এর আগেও ইফতার সামগ্রী দিয়েছে। আমাদের পরিকল্পনা আরও বড় ছিল। তবে আর্থিক সংকটের কারণে কিছুটা সীমিত পরিসরে করা হচ্ছে। এই কাজটি দেখে যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় ও এগিয়ে আসে, সেটিই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। এ কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোজ স্যার, মিশু এবং মুন্না। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন আলোকবর্তিকা ফাউন্ডেশনের দীপ রায়, তাপস দাশ, অতুলন চক্রবর্তী, অর্ক চৌধুরী, অরিত্রী দাশ, ওম শংকর সেন, চন্দ্রমৌলি চৌধুরী জিজু, কৌশিক নাথ প্রমুখ।
ডাক দিয়ে যাই : বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর উদ্যোগে চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঞ্চলের সভাপতি আমানত উল্ল্যাহ মাসুম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা টিপু সুলতান, প্রধান আলোচক ছিলেন আব্দুর রহমান সুমন, প্রধান বক্তা ছিলেন তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, সোহেল খান, এরফানুল হক মিনু, সাকিল আহমেদ, সোহাগ। উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, হারুন, আব্দুল খালেক, মোস্তফা, সাইফুল, সাকিল, লিটন, বলরাম, নয়ন, আফসিন, মেহরাজ, রাসেল, মুরাদ, দেলোয়ার, টিটু, সাকিব, সাদিয়া, সুমু, অহনা, তাসলিমা, আঞ্জুমান, জান্নাত, পপি, কাজল, উর্মি, ফারজানা, মাসুম, আনিকা, আলী প্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবছরের ন্যায় এ বছরও চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজের বাউবিতে দায়িত্বপালনকারী অফিস সহায়কদের ঈদ উপহার তুলে দেন এবং অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।
বাগদাদিয়া খানকা শরিফ : আঞ্জুমানে আশেকানে মদিনা কমপ্লেক্সের উদ্যোগে হযরত আলী (রা.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১৩ এপ্রিল নগরীর চকবাজার জয়নগর ২নং লেইনে শাহ মঞ্জিল বাগদাদিয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে ত্বরিকত শাহ মুহাম্মদ আবদুল হালিম আল–মাদানী। উপস্থিত ছিলেন মাওলানা নিয়াজ মাখদুম ফারুখী, ওয়াহিদুল ইসলাম জাহেদ, মাওলানা নাছির উদ্দীন, মুহাম্মদ তৈয়ব উল্লাহ, মাওলানা রবিউল ইসলাম, মোহাম্মদ তারেক শাহ, আরিফ শাহ, গোলাম রাব্বানি, রেফায়াত উল্লাহ প্রমুখ।
২৩নং পাঠানঠুলি ওয়ার্ড : মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহেদের নিজস্ব অর্থায়নে ২৩নং পাঠানঠুলি ওয়ার্ডে শনিবার সমাজের খেটে খাওয়া অসহায় হতদরিদ্র প্রায় ১০০০ পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, সদস্য দোস মোহাম্মদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মহসিন, হাজী ইব্রাহিম, মোহাম্মদ ইদ্রিস, মনির উদ্দিন মনি ফরহাদুল ইসলাম রিন্টু, শাহাবুদ্দিন সাবু, নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক রনি মির্জা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মুরাদ, গোলাম রাব্বানী, আবুল কাশেম, মোস্তাকিম রাসেল, নুর আক্তার প্রমা, আরিফুল ইসলাম সুমন, আব্দুল গণি সোহেল, আনিসুল ইসলাম রনি, মো. সাইফুল, মীর মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ আকিব, ফারহানা আসিফ প্রমুখ।
টাইগার ক্লাব : ঐতিহ্যবাহী চট্টগ্রাম টাইগার ক্লাবের উদ্যোগে এলাকার অসহায়, দরিদ্র মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল কদমতলী মোড়ে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাইগার ক্লাবের সভাপতি শেখ আইয়ুব লিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজিমী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক হাজী ইব্রাহিম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান মহসীন. ক্লাবের উপদেষ্টা আবদুর শুক্কুর সাওদাগর ও মোসলেম উদ্দিন নোয়াব। বক্তব্য রাখেন আলমগীর শরীফ, রাশেদ, মানিক, সায়েম, দিদার, ফয়সাল, আনিসুর রহমান রনি, সালাউদ্দিন শরীফ, লিটন, মান্নান, মিজান, জীবন, আসাদ, শাহেদ, সাজ্জাদ, পাবেল প্রমুখ।
১৪নং লালখান বাজার ওয়ার্ড : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নগরীর ১৪নং লালখান বাজার ওয়ার্ড এলাকায় দামপাড়া মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সাবেক বিদায়ী সদস্য সনত বড়ুয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন হাজারী, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, মহিলা কাউন্সিলর আনজুমান আরা আনজু। উপস্থিত ছিলেন ফরিদ নেওয়াজ, আবদুর রহমান, সরোয়ার জাহান, শাখাওয়াত হোসেন স্বপন, হেলাল উদ্দিন, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, নাজমুল হাসান সাইফুল, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, কফিল উদ্দিন, আবু নাসের চৌধুরী আজাদ প্রমুখ।












