রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র, মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়, যা মানবজাতির জন্য সঠিক পথের দিশারি। রমজান মাসে আল্লাহ তায়ালা সকল প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর রোজা রাখা ফরজ করেছেন। এর মাধ্যমে মানুষ আত্মসংযম, ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর প্রতি আনুগত্য অর্জন করতে শেখে।রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি নিজেকে পরিবর্তন করার মাস। তাই এই মাসে ভালো হওয়ার চেষ্টা করা, নামাজ পড়া বা খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত। কারণ রমজান মানুষকে পরিবর্তনের শিক্ষা দেয়, এবং এই পরিবর্তনই একজন মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে পরিচিত। এই মাস মানুষকে পাপ থেকে দূরে থাকতে এবং সৎ পথে চলতে উৎসাহিত করে। রোজা রাখার মাধ্যমে মানুষ নিজের চরিত্রকে উন্নত করতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। তাই রমজান মাস মুসলমানদের জীবনে আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক বিশেষ সুযোগ এনে দেয়।
সানজিদা আফরিন মেঘলা
অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম।











