রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে

শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৈঠকে নগর জামায়াত আমির

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

রমজান মাসে হোটেল শ্রমিক ছাঁটাই বন্ধ রাখা, বকেয়া বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের মাধ্যমে শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সর্বোত্তম প্রশিক্ষণের মাস। গতকাল সোমবার বাদ মাগরিব জামালখানস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর কার্যালয়ে ফেডারেশন মহানগরের উদ্যোগে আয়োজিত জরুরি থানা ও সেক্টর দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। বৈঠক সঞ্চালনা করেন ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা.একে এম ফজলুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের নগর সহসভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, স ম শামীম, আব্দুর রহীম মানিক, মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুসাহিত্য একাডেমির সভায় সুকুমার বড়ুয়ার স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ