রমজানে রেডিসনে রাজকীয় ইফতার-ডিনার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দরনগরীতে ভোজনরসিকদের জন্য মাসব্যাপী বিশেষ ইফতার ও বুফে ডিনারের আয়োজন করেছে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চিটাগং বে ভিউতে। দেশীয় জনপ্রিয় পদ, উপমহাদেশীয় স্বাদ এবং মধ্যপ্রাচ্য ও পার্সিয়ান ঐতিহ্যের সংমিশ্রণে সাজানো হয়েছে এবারের আয়োজন, যেখানে থাকছে আকর্ষণীয় ছাড়, টেকঅ্যাওয়ে সুবিধা এবং কর্পোরেট ইফতারের বিশেষ ব্যবস্থা।

হোটেল সূত্র জানায়, তৃতীয় তলায় অবস্থিত ‘এক্সচেঞ্জ’ রেস্টুরেন্টে প্রতিদিন পরিবেশন করা হবে বৈচিত্র্যময় ইফতার ও আন্তর্জাতিক মানের বুফে ডিনার। নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের নির্বাচিত কার্ডধারীদের জন্য রাখা হয়েছে ‘পে ওয়ান, ইট ফোর’ পর্যন্ত বিশেষ অফার। এছাড়া বুফেতে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে র‌্যাফেল ড্র, যেখানে প্রিমিয়াম স্টেসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ থাকবে।

যারা বাসায় ইফতার নিতে চান, তাদের জন্য হোটেলের লবিতে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসবে ‘ইফতার বাজার’। এখানে চিকেন আফগানি কাবাব, নবাবি চিকেন টেংরি, মাটন তেহারি, লাহোরি ফিশ কাটলেট, তুর্কি আদানা কাবাব ও শাহী মাটন হালিমসহ নানা পদ পাওয়া যাবে। ডেজার্ট তালিকায় রয়েছে মিশরীয় উম্ম আলী, বাসবুসা, কুনাফা, পিস্তাচিও বাকলাভা, শাহী বরফি, বালাই শাম এবং সাফরন রেশমি জিলাপি। ১০ হাজার টাকার বেশি কেনাকাটায় ৫ কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি সুবিধাও রাখা হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে এবার চার ধরনের প্রিমিয়াম ইফতার টেকঅ্যাওয়ে বক্স চালু করা হয়েছেওয়াহিদ, ইতনান, তালাতা ও আরবা। দুই থেকে আটজনের আপ্যায়নের উপযোগী করে এসব বক্স সাজানো হয়েছে। বড় পরিসরের করপোরেট ইফতার, পারিবারিক অনুষ্ঠান কিংবা সামাজিক আয়োজনের জন্য হোটেলে রয়েছে দুটি বড় গ্র্যান্ড হলরুম, দুটি মাঝারি হল এবং আটটি মিটিং রুম। পর্যাপ্ত পার্কিং, নিরাপত্তা ও নারীপুরুষের পৃথক নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি রমজান উপলক্ষে ৯ হাজার টাকায় সুহুরসহ বিশেষ ফ্যামিলি স্টেকেশন অফার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হোটেলের সেলস ম্যানেজার ফয়সাল কবির বলেন, রমজানকে সামনে রেখে আমরা এমন একটি আয়োজন করেছি যাতে পরিবার, করপোরেট গ্রুপ ও বন্ধুদের জন্য একসঙ্গে মানসম্মত খাবার ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা যায়। অতিথিদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।

ইফতারে অংশ নেয়ারাও সন্তোষ প্রকাশ করেছেন। নগরের বাসিন্দা ব্যবসায়ী মাহমুদুল করিম বলেন, পরিবার নিয়ে ভালো মানের ইফতার করার জন্য এখানে পরিবেশ ও খাবারের বৈচিত্র্য দুটোই পাওয়া যায়, তাই প্রতি বছর আসার চেষ্টা করি।

আরেক গ্রাহক নুসরাত জাহান জানান, টেকঅ্যাওয়ে বঙের ব্যবস্থা থাকায় অফিসের সহকর্মীদের সঙ্গে সহজে ইফতার আয়োজন করা যাচ্ছে, যা বেশ সুবিধাজনক। বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য হোটেলের ফেসবুক পেইজ এবং হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধরমজানে সুস্থ হওয়ার জাদুকরী উপায়
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা