পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈকিত ও সমাজসেবকের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে পবিত্র রমজান মাসের রোজা। এই মাস আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সিয়াম সাধনার পাশাপাশি সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও ধর্মীয় কর্তব্য। এতিমদের হক আদায় করা আমাদের ঈমানি দায়িত্ব।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর লাভলেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম। কারণ এই মাসে মানুষের গুণাহগুলোকে দূর করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এতিমখানার শিশুদের হাতে ইফতার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালদিঘী শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, আনোয়ার হোসেন লিপু, ইসমাইল বালি, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মন্জুর রহমান চৌধুরী, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলাম, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. সরওয়ার, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বোরহানুল হক, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আবির প্রমুখ।

মঈনুল কবির মাইজভাণ্ডারী : নগরীর পতেঙ্গায় হযরত মঈনুল কবির মাইজভাণ্ডারীর পক্ষে ও জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভাণ্ডারী পতেঙ্গা থানা শাখার উদ্দোঘে ইফতার সামগ্রী বিতরণ গত সোমবার মাইজপাড়াস্থ নুর জাহান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম মুন্নার পরিচালনায় এতে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী গাউছিয়া হাদী মনজিলের নায়েবে সাজ্জাদানশীন ৩১ তম আলে রাসুল (দঃ) রাহব্বারে তরিক্বত আল্লামা শাহ্সুফী সৈয়দ তানবীর হাদী (মা.) মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রিয় কমিটির সমন্বয়ক সুফী গবেষক কামরুল ইসলাম মাইজভাণ্ডারী, মাওলানা আবদুর রহিম তৈয়বী, মাওলানা ইকবাল হোসেন হুসাইন আলকাদারী, উপদেষ্টা ডাঃ সোলতান, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন কন্ট্রঃ, আমজাদ খান, আজিম আলী, মোঃ দিদার, ফোরকান শাহজামাল, আলমগীর, হারুন, মহিউদ্দিন মাইজভাণ্ডারী, সোহেল, রাহাত, খাজা শরফুদ্দিন শাওন, সাব্বির হোসেন, সাদ্দাম হোসেন, আকিব, আরিফ প্রমুখ।
খুলশী থানা যুবদল ও ছাত্রদল : কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। কিন্তু পবিত্র এ মাসে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে রাখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে সাধারণ মানুষের জীবন নাকাল করে তোলে। এদিকে ইসলামে খাদ্য মজুদ করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলশী থানা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫টায় জিইসি মোড়ে পথচারীদের মাঝে রমজান মাসব্যাপী ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, খুলশী থানা যুবদলের সাবেক আহবায়ক হেলাল হোসেন হেলাল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আশিক মল্লিক, ইউনুছ মুন্না, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক বাদশা আলমগীর, ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম জহির, খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ সোহাগ, যুবদল নেতা নাসির উদ্দিন পিন্টু, সুমন, মোশাররফ, আজাদ, হানিফ, নুরু, সায়েদ, কালামসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকবাজার থানা বিএনপি : পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে। চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই মহতী উদ্যোগের প্রথম দিনের কর্মসূচি গতকাল সম্পন্ন হয়। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ও পরিকল্পনাকারী হিসেবে রয়েছেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এবং চট্টগ্রাম বৃহত্তর হক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম শিপু। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক নাসির উদ্দিন, ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ মনজুর আলম, ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, থানা বিএনপি নেতা মাসুদ রেজা চৌধুরী, কাপাসগোলা ইউনিট বিএনপির সভাপতি নুরুল হাসান টিপু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান হিরো। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইয়াসিন, ইলিয়াস জিকু, কামাল ও জাবেদ, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, ফারুক, হাবিব, মোহাম্মদ লিটন, অ্যাডভোকেট রুমি ও সিনবাদ। ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদুল ইসলাম তারেক, ইমন, ইরফান, সায়েদ, রাইহান ও মোহাম্মদ টিটু। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। সেই আদর্শ থেকে বিচ্যুত না হয়ে পবিত্র রমজান মাস জুড়ে চকবাজারের অসহায় ও সাধারণ মানুষের মুখে ইফতার তুলে দেওয়ার এই ধারা অব্যাহত থাকবে। আয়োজক নুরুল আলম শিপু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ানের নির্দেশনায় বিএনপির, পক্ষ থেকে পুরো মাস জুড়েই এই সেবা কার্যক্রম পরিচালিত হবে। ইফতার বিতরণের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বন্ধন লায়ন্স ক্লাব : লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের পক্ষ থেকে অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোমলমতি শিশুদের জন্য সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ ও ইসলামি কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার পবিত্র মাহে রমজানের প্রথমদিন বিকালে এ ইফতার ও সেহেরী সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবুল খায়ের, লিও ক্লাব এডভাইজার লায়ন মো: পারভেজ, লায়ন্স সার্ভিস চেয়ারপার্সন লায়ন ইয়াছিন আরাফাত আরমান, অপরাজয় বাংলাদেশের ইনচার্জ জিন্নাত আরা বেগম, বন্ধন লিও ক্লাবের আরমান উদ্দিন, লিও নুর মোহাম্মদ, ক্লাব সভাপতি এনামুল হক জুয়েল, লিও সাফায়েত, লিও এমরান, লিও সজীব, লিও আরিফ, লিও আজমাইন আদিল চৌধুরী, লিও লুবনা, লিও নিশাত তাসনিম, লিও মেহেরাজ, লিও ফাহিম চৌধুরী, লিও জামিল, লিও প্রমি প্রমুখ। বন্ধন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও অপরাজেয় বাংলাদেশের ছোট ছোট এসব অসহায় শিশুদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়। এসময় শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়।

হাসি : সামাজিক ও সেবামূলক সংগঠন হাসি’র উদ্যোগে প্রতিবারের মতো এবারো সাধারণ রোজাদারদের মাঝে শুকনো খাবার সাহরী ও ইফতারি সামগ্রী বিতরণী অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারী (বুধবার) বিকেলে নগরীর ৩৫ নং বকসীর হাট ওয়ার্ড চাকতাই রাজাখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অনুষ্ঠিত হয়। হাসির প্রতিষ্ঠাতা ও সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মুহাম্মদ মোছলেহ উদ্দীন মুন্নাহর তত্বাবধানে চলমান সেবামূলক কার্যক্রমের অংশ হিসাবে প্রায় শতাধিক পরিবারের কাছে এই ভালবাসার উপহার তুলে দেন হাসির একঝাঁক তরুণ সমাজ কর্মীরা। এছাড়াও হাসির উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা ও সিটিতে স্ব্যাস্থ কমপ্লেক্স ও হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় বিনামূল্যে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ, স্ব্যাস্থসেবা, বিশুদ্ধ পানির মেশিন স্থাপনসহ বহু সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে ‘হাসি’। এতে সভাপতিত্ব করেন, তরুণ সমাজকর্মী মুহাম্মদ মহিউদ্দিন। আহমদ মনসুরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন হাসির অন্যতম কর্মকর্তা মুহাম্মদ হামিদ, মুহাম্মদ কবির উদ্দীন, মুহাম্মদ জুয়েল রানা কালু, আজগর আলী, জাকির হোসেন, মুহাম্মদ জুয়েল রানা, শামসুল আলম, আবদুস সাত্তার, এ এইচ মনসুর, জামাল উদ্দীন, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ তামিম, মুহাম্মদ তাহসিন, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ ফারদিন প্রমুখ।

দোহাজারী : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ সমিতি–চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক আবদুল নবী খানের ব্যক্তিগত উদ্যোগে দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দুস্থ ও অসহায় ৭শ পরিবারে এবং এলাকার বিভিন্ন হেফজখানা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাল, সয়াবিন তেল, ছোলা, পেঁয়াজ, চিনি, ময়দা, খেজুর, চিড়া ও সেমাই। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী দোহাজারী পৌরসভার খানবাড়ি এলাকায় তাঁর নিজ বাড়িতে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খান, আবদুল শুক্কুর, আকতার হোসেন পেয়ারু, শহিদুল ইসলাম খান, আবদুল করিম খান, আবদুল সবুর খান, মাওলানা আবদুল গফুর খান প্রমুখ। উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসে আব্দুল নবী খান তাঁর ব্যক্তিগত অর্থায়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

রাঙ্গুনিয়া নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, পবিত্র রমজান উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ও আশেপাশের ইউনিয়নের তিন হাজার দরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী উপহার দিয়েছে আলহাজ্ব নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকার নিজ বাসভবন প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু জাফর।

বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সেনাবাহিনীর এমডিএস মাঠে আনুষ্ঠানিক ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের জিএসও–২ মেজর পারভেজ রহমান।
সেনা সূত্রে জানা যায়, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচি গ্রহণ করে বান্দরবান সেনা রিজিয়ন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, মশুর ডাল, আলু এবং চাল। যা দিয়ে একটি পরিবার সহজেই ইফতার ও সেহেরীর ব্যবস্থা করতে পারবে। এদিকে সামগ্রী পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বলেন, এই সহায়তায় তাদের রমজানের ইবাদত আরও স্বস্তিতে সম্পন্ন করা সম্ভব হবে।অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়নের জিএসও–২ মেজর পারভেজ রহমান বলেন, সেনাবাহিনী শুধুমাত্র নিরাপত্তা রক্ষাই নয়, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেও আমরা সবসময় জনগণের পাশে আাছি। রমজান মাসজুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

রাশেদ আজগর ফাউন্ডেশন : ক্রীড়া সংগঠক রাশেদ আজগর চৌধুরী ও বিলকিস রাশেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার চট্টগ্রাম স্টেডিয়াম এলাকায় দুঃস্থ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী। ফাউন্ডেশনের সভাপতি জেবুন খুর্শির সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ইশরাত আলী ভুঁইয়া, ফাউন্ডেশনের সদস্য মো. ইরফান আলী ভুঁইয়া, মোহাম্মদ গোলাম রহমান লাবলু প্রমুখ।

নিউজ চট্টগ্রাম : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিউজ আজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) কর্তৃক সকল সদস্যদের মাঝে নিউজ সভাপতি মোঃ জসীম উদ্দীনের উপস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি আনোয়ার সাহাদাত মুরাদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ–সাধারণ সম্পাদক সাফাউল হক, অর্থ সম্পাদক মোতাহার হোসেন, সহ–অর্থ সম্পাদক আরিফ সাইফুল্লাহ, নির্বাহী সদস্য মঞ্জুর আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা প্রমুখ।

মাদারবাড়ী একতা সংঘ : ২৩নং ওয়ার্ডস্থ মাদারবাড়ী একতা সংঘের উদ্যোগে মাসব্যাপী ফ্রি ইফতারের উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। গতকাল বৃহস্পতিবার আব্দুল খালেকের ব্যবস্থাপনায় মাজার বাড়ী একতা সংঘের উদ্যোগে মাসব্যাপী ফ্রি ইফতারের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। তিনি বলেন, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী সরকার দেশ পরিচালনা করছে। তারেক রহমান নির্বাচনী ওয়াদা অবশ্যই পূরণ করবেন। দেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক মেম্বার, আলহাজ্ব মঞ্জুর আলম, যুবদল নেতা মোঃ ইফাজ খান, মোঃ ইলিয়াস, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জাহেদ, সাদেক ও জাসাস নেতা বিপলু।











