রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা হোক

| সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

 

অন্যান্য দেশে যেখানে রমজান উপলক্ষে মার্কেট, সুপারশপগুলোতে ডিসকাউন্ট কিংবা ছাড় ঘোষণা করা হয় আমাদের দেশে তার ভিন্ন চিত্র। রমজান আসলে ব্যবসায়িদের মধ্যে অতি মুনাফা করার প্রতিযোগিতা শুরু হয়। এমনিতে রাজনৈতিক পরিবেশ, ব্যাংক খাতের অরাজকতা, সরকার পরিবর্তননানামুখী সমস্যার কারণে দেশের নিম্ন, মধ্যবিত্ত ও প্রান্তিক জনসাধারণ সংকটগ্রস্ত। তার মধ্যে বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষগুলোর দুর্ভোগ আরো চরমে উঠেছে। এ যেন কাঁটা গায়ে লবণ ছিটানো। চাল, ডাল, ভোজ্যতেল, পিঁয়াজ, মাছ, মাংসসহ নিত্যপণ্যের চড়া দাম জনগণের জন্য অপ্রত্যাশিত দুর্ভোগ। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাওয়ায় মধ্য ও নিম্ন মানুষের সংসার চালাতে হিমসিম খাচ্ছে। অনেক শিল্প কারখানা বন্ধ হওয়ায় কাজের ক্ষেত্র ও আয়ের পরিমান কমে গেছে, অনেকে কর্মহীন। এ অবস্থায় আকাশছোঁয়া পণ্যের দাম মানুষকে বাড়তি উদ্বেগের মধ্যে ফেলেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং জোরদার ও বাজার ব্যবস্থা ভোক্তা বান্ধব করে তোলা প্রয়োজন। এবং বাজারে সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি জনস্বাস্থ্য রক্ষায় বন্ধ করা জরুরি। তাই পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে দিন।

মো. সাইমুন

দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজন কিটস : রোমান্টিক যুগের অন্যতম কবি
পরবর্তী নিবন্ধবয়ে বেড়াচ্ছি দুঃসহ স্মৃতি