রমজানে দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে

ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে বক্তারা বলেন, পবিত্র রমজানে দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০তম ব্যাচ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০তম ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া মাহফিল গতকাল কিশলয় কমিউনিটি সেন্টারে ডঃ মঈনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য লায়ন মো. আসলাম চৌধুরী, ডঃ সেলিম উদ্দিন, মামুন হোসেন, রোকন উদ্দিন, জসিম উদ্দিন, অধ্যাপক ইউনুস মিয়া, অধ্যাপক মহসিন চৌধুরী, আবু ইউসুফ চৌধুরীসহ প্রায় তিন শতাধিক সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোজাফফর আহমদ।

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি : চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২৭ ফেব্রুয়ারী বিকাল ৪টায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে এবং হাসপাতাল সমাজসেবা অফিসার ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা মুহুরীর সঞ্চালনায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন সিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আলহাজ্ব মোহাম্মদ মাহফুজুর রহমান, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, মজলিসুল ওলামা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা কাজী শিহাব উদ্দিন। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা নইম কাদের। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা প্রিন্সিপাল মিলটন কুমার নাথ, সহ সভাপতি আলহাজ্ব বোরহানা কবির, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ নাসিমুল গণি চৌধুরী, সহ সম্পাদক জেসমিন সুলতানা পারু, সদস্য মিনু আলম, রোকেয়া জামান, লায়ন মোহাম্মদ জানে আলম, আলহাজ্ব এমদাদুল আজিজ চৌধুরী, খন রঞ্জন রায়, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের জিএম গোলাম ফারুক ও ব্যবস্থাপক রুকনুন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক ফরিদুল আলম বলেন, যাকাতের অর্থ রোগীদের কল্যানে রোগীকল্যাণ সমিতির তহবিলে দান করলে একদিকে যেমন অসহায় রোগীরা উপকৃত হবে তেমনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। তাই তিনি চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির তহবিলে গরীব ও অসহায় রোগীদের কল্যানে যাকাত ও দানের অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান। অনুষ্ঠানে ৩জন আজীবন সদস্যকে সনদপত্র প্রদান করা হয় এবং দেশ ও জাতীর কল্যাণে মুনাজাত পরিচালনা করেন বুলবুলে বায়তুশ শরফ আলহাজ্ব মাওলানা কাজী শিহাব উদ্দিন।

গাউসিয়া কমিটি দক্ষিণ চান্দগাঁও মডেল ইউনিট শাখা : গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ চান্দগাঁও মডেল ইউনিট শাখার উদ্যোগে মাহে রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও অসহায় দুস্থ মানবতার সাহায্যার্থে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বাবুর সঞ্চালনায় চান্দগাঁও এন. এম. সি. আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ী ইউনিট ও সাবানঘাটা ইউনিটের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান চৌধুরী খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্‌জুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কার্যকরী সদস্য আর. ইউ. চৌধুরী শাহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা গাউসিয়া কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৪নং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ মাহবুবুল আলম, মাওলানা মুনির উদ্দীন সোহেল, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন মানিক, মোহাম্মদ জানে আলম, মাওলানা জাবেরুল হক হোসাইনী, আলহাজ্ব আবুল মনসুর সিকদার, রাইসুল ইসলাম চৌধুরী তিথু, মোহাম্মদ জানে আলম জানু, মোহাম্মদ এনামুল হক এনাম, লায়ন রফিকুল হাসান মানিক, মাওলানা মুহাম্মদ ইদ্রিস চৌধুরী, মাওলানা মুহাম্মদ মহসিন, হাফেজ আবদুল বারী, আলহাজ্ব মোহাম্মদ নাছের, জিয়াউল হক জিয়া, মোহাম্মদ রিদুয়ান, মোস্তাফিজুর রহমান শহীদ প্রমুখ। অনুষ্ঠান শেষে এলাকার চার শতাধিক অসহায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে কমিটির পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

চান্দগাঁও ওয়েলফেয়ার সোসাইটি : চান্দগাঁও ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে চান্দগাঁও এ ভিক্টোরিয়া কমিনিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতি আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী ও সহ সেক্রেটারী যথাক্রমে জাহাঙ্গীর আলম বাদশা ও নূরুল আবছারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন সরকার, খতীব বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন, সমাজ সেবক আব্দুল কায়ু। আরো উপসি’ত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রইছুর রহমান চৌধুরী তিতু, সহ সভাপতি ওয়াহিদ মুরাদ চৌধুরী, আব্দুল গফুর, মঈন উদ্দীন, খোরশেদ আহমদ, মোহাম্মদ ওসমান প্রমুখ।

প্রগতি ক্লাব : ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে (ফকিরহাট) প্রগতি ক্লাবের ইফতার মাহফিল গত ২৭ ফেব্রুয়ারি ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তহশিলদার ওয়াহিদুল মুরাদ নোমান। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক সোহরাব জব্বর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা নুরুল আলম, এম এম আবু জাফর মাস্টার, আবুল মনছুর, মোহাম্মদ এনাম, আবুল কাশেম, এরশাদ হোসেন টিপু ও মোহাম্মদ ইব্রাহিম। সঞ্চালক ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন। বক্তব্য রাখেন ইকবাল হোসেন, এম এ ওহাব মিয়া ও ফখরুল ইসলাম টিন্টু।

ওয়াইজ মোহাম্মদ চৌধুরী পাড়া মহল্লা উন্নয়ন পরিষদ : নগরীর পতেঙ্গার ওয়াইজ মোহাম্মদ চৌধুরী পাড়া মহল্লা উন্নয়ন পরিষদের উদ্যোগে এলাকার গরিব পরিবারের মাঝে গত শুক্রবার ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ মোরশেদ আলম। সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির উসমান শান্ত। এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী পাড়া জামে মসজিদের সাবেক মোয়াল্লেম আব্দুস সালাম চৌধুরী, মসজিদের সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস ও অর্থ সম্পাদক আলমগীর কন্ট্রাক্টর। সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি হোসাইন মোহাম্মদ মোরশেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌধুরী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা নাজিম উদ্দীন।

পটিয়া এলডিপি : পটিয়া উপজেলা, পৌরসভা এলডিপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৮ ফেব্রুয়ারি বিকালে মুন্সেফ বাজার দলীয় কার্য়লয়ে পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৌর এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সাবেক সহ সভাপতি শামসুল আলম সিকদার, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক তামিম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক নুরুল আলম, পৌরসভার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ বাবুল, জসিম উদ্দিন, খোরশেদ আলম, নুরু সওদাগর, মাওলানা মনির, এরশাদ, ওয়াসিম, করিম, আমিনুল ইসলাম, আবদু শুক্কুর প্রমুখ।

এস রহমান ফাউন্ডেশন : রাউজান প্রতিনিধি জানান, রাউজান পশ্চিম গুজরায় এস. রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণসহ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার স্থানীয় উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার মিলানায়তনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ নাছির উদ্দিন। সভাপতিত্ব করেন মাদ্রাসার মুদাররিছ আলহাজ মুফতি আবু জাফর মানিকী। আনোয়ার শাহ্‌’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. হারুনুর রশিদ, সাংবাদিক কাজী সরোয়ার খান মঞ্জু। বক্তব্য রাখেন মাওলানা মোক্তার হোসেন, ফরিদুল ইসলাম মাহমুদ, নজরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইলিয়াস, রেজাউল করিম, জাহেদুল ইসলাম, জাবেদুল ইসলাম প্রমুখ।

শাহ এমদাদীয়া : গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর মানবকল্যাণ কর্মসূচির আওতায় চট্টগ্রামের রাউজানে ৫২০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আনজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) শাহনগর, সাপলঙ্গা, ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়। পুরো কার্যক্রমটি সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতা এবং নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

মুহাম্মদ শফিকুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ। এতে প্রধান আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন। মুহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার মুহাম্মদ ইউনুছ মিয়া, মুহাম্মদ শরীফ কোম্পানী (শফি), মুহাম্মদ মোমিন আকবর কানন, মুহাম্মদ রমজান আলী ও মাওলানা মুহাম্মদ হাসান আলী। এছাড়াও ফটিকছড়ি থেকে মুহাম্মদ রবিউল হোসেন সুমন, হাটহাজারী থেকে মুহাম্মদ নুরুল আনোয়ার চৌধুরী ও মুহাম্মদ হাবিবুর রহমান এবং চন্দনাইশ থেকে মুহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মুহাম্মদ সেলিম উদ্দীন, মুহাম্মদ মিয়া, মুহাম্মদ ইকবাল হোসেন শওকত ও সৈয়দ হায়দার আলী অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ শাকিল মাহমুদ বলেন, মানুষের সেবা করাই হলো স্রষ্টার সেবাগাউছুল আজম মাইজভাণ্ডারীর এই মহান আদর্শকে ধারণ করেই আমাদের এই পথচলা। আমাদের মুর্শিদ শিখিয়েছেন, যেখানে মানুষের দুঃখ আছে, সেখানেই ভালোবাসা নিয়ে দাঁড়াতে হবে। জাতিধর্মবর্ণ নির্বিশেষে আর্তমানবতার পাশে দাঁড়ানোই হলো প্রকৃত মাইজভাণ্ডারী ত্বরিকা। অনুষ্ঠান শেষে ৫২০টি পরিবারের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রী বিতরণ শেষে মিলাদ ও মোনাজাত পর সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে গাউছুল আজম মাইজভাণ্ডারীর উসিলায় দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এই কর্মসূচিতে স্থানীয় আশেকভক্ত ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম ডবলমুরিং থানা : অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীনমিল্লাতমানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম ডবলমুরিং থানাশাখার আগ্রাবাদ হাজীপাড়া কার্যালয়ে গত ২৮ ফেব্রুয়ারি সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে। লোকমান হোসেনের সভাপত্বিতে উক্ত ইফতার মজলিসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা এমদাদুল হক সায়ীফ, আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা মুফতি রেজাউল কাওসার, সাবিনা সাদাত সাফা, আব্দুল আজিজ মিয়া, লুৎফুর রহমান লিটন। আরো উপস্থিত ছিলেন মহিনউদ্দিন, মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার নাঈম উদ্দিন, সাইফুল ইসলাম, জাফর ইকবাল, এস এম ফয়সাল, রেশমা আক্তার, সুইটি আক্তার, সুমাইয়া রহমান, ফাহমিদা সুলতানা, আলিফা আক্তার, সুমি আক্তার প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, রোজা ঈমানদারদের জন্য আত্মিক উন্নয়ন ও সাফল্য লাভ এবং বিপর্যয় থেকে রক্ষায় এক অপরিহার্য্য দ্বীনী স্তম্ভ ও জীবনের অবিচ্ছিন্ন অংশ, যার মূলে রয়েছে দয়াময় আল্লাহ্‌তাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের অভিযাত্রা ও নৈকট্য সাধনা এবং যার শর্ত হলো আত্মার ঈমানী শুদ্ধতা। আল্লাহ্‌তাআলা কুরআনুল করীমে রোজার নির্দেশক আয়াত শরীফে প্রথমে ঈমানের কথা বলেছেন। সব মানুষের জন্য নয়, কেবল ঈমানদারদের জন্যই রোজা ফরজ করেছেন এবং অন্যসব এবাদত আমলের পুর্বেও ঈমানকেই প্রথম ও মুল শর্ত করেছেন।

প্রয়াস: প্রয়াসের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল শনিবার পূর্ব নাসিরাবাদ রহমান নগর আবাসিক এলাকায় সমাজের অসহায়, এতিম ও হেফজখানায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোমিনুল হক।

প্রয়াসের সহসভাপতি জাহেদুল ইসলাম জনির সভাপতিত্বে মাসব্যাপী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন এস এম শামসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন হুমায়ূন কবির, নুর আকতার জাহান, সুবর্ণা দে, মহসীন উল কাদের, খালেদা আক্তার চৌধুরী, আবছার উদ্দিন অলি, রফিউল কাদের, সুভাষ সরকার, এ কে এম মোস্তাফিজুর রহমান রাসেল, মো. ওমর ফারুক খাঁন আসিফ, মো. শাহজাহান, মো. ইসমাইল, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, আমিনুল ইসলাম, দিদারুল আলম চৌধুরী, মিনহাজুল হক মিনার, নুসরাত জাহান, খোরশেদ আলম, জামাল হোসেন জনি, মো. রুকুনুর জামান তাসিন, ওয়াজিহা রুহানা চৌধুরী, হাসান ইহলান চৌধুরী ও মোসলেম উদ্দিন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সড়কে মাটি, দুর্ঘটনার শঙ্কা
পরবর্তী নিবন্ধ১৪ কেজি গাঁজাসহ সিএনজি চালক গ্রেপ্তার