গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত শনিবার বিকালে স্থানীয় বাদামতলস্থ মাসুমা কনভেনশন হলে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। নব–নির্বাচিত সভাপতি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন–গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক যুগ্ম–মহাসচিব মুহাম্মদ মাহাবুবুল হক খান। প্রধান বক্তা ছিলেন–চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির আহ্বায়ক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। নব–নির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ হোসেন চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন–প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ মোহরম আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি আদর্শভিত্তিক সংগঠন। মানবসেবা ও ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। রমজানের শিক্ষা আমাদেরকে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন–শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান, আহমদ কবির, জাফর আহমদ খান, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ সিরাজ উদ্দীন আলকাদেরী, মুহাম্মদ শরফুদ্দীন চৌধুরী কাজল, মুহাম্মদ সেলিম উদ্দীন, মুহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, মুহাম্মদ শাখাওয়াত হোসেন শিবলী, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন শিকদার, মুহাম্মদ সরোয়ার উদ্দীন, মুহাম্মদ ওসমান গণি, মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম, জিএম শাহাদত হোসাইন মানিক, মাওলানা গোলাম মুহাম্মদ ফরহাদ মহিউদ্দীন, মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ সাইফুল আলম, মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, মুহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী রূপন, মুহাম্মদ মাহবুব আলম, মুহাম্মদ ইলিয়াছ, ডা. মুহাম্মদ আবদুল আউয়াল, মুহাম্মদ আবু সৈয়দ, মুহাম্মদ আরমানুর রশিদ, মুহাম্মদ মেশকাতুল ইসলাম মোজাহেদী, মুহাম্মদ আলী আক্কাস, মুহাম্মদ শাখায়াত হোসেন টিংকু, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ আবদুল মাবুদ, মীর আহমদ, মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ ফোরকান সওদাগর, জিএম জাহেদুল আলম, হাজী মুহাম্মদ ফেরদৌসুল আলম, মুহাম্মদ কায়কোবাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












