সূর্যোদয়ের ওপারে বুঝি স্বর্গের সৃষ্টি
মেঘলা দিনে পরতে পরতে থাকে ঝুম বৃষ্টি।
ধান ক্ষেতে ফিরে যেতে কাতর তাদের মন,
চৈত্রের শেষে হবে বৈশাখের আগমন।
১২ মাসের দেশ এটি ঋতু হয় ছয়টি,
মুগ্ধ করে দেশের মাটিতে উৎসব কয়টি।
জ্যেষ্ঠ নামের মধুমাসের ফলের বাগান যত
শেষ হবে না গুনে গুনে মাথা করি নত।
আষাঢ় শ্রাবণ জোর করে ধরিয়ে দেয় ছাতা,
ভাদ্র তবে ভদ্র বটে শুকনো রাখে মাথা।
শরৎকালের পরে আসে হেমন্তের ওই ফসল।
পৌষের ঐ শীতল হাওয়া বাড়তে থাকে মাঘে
শীতের পিঠার উৎসব যেন সারা জীবন থাকে।
বসন্তের ফুলবাগানে কোকিল ডাকে কুহু
শুনে সবার মনে আসে শান্তি শুধু।
এই হল বারো মাসের আমাদের এই দেশ
হবে নাকো কোনদিনও এই সংস্কৃতি শেষ।









