রং তুলির আঁচড়ে শিশুরা কোমল মনের অভিব্যক্তি ব্যক্ত করে

সঙ্গীত পরিষদের চিত্রাংকন প্রতিযোগিতায় বক্তারা

| শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৫০ পূর্বাহ্ণ

শিশুদের মন সব সময় চঞ্চল থাকে। নতুন কিছু দেখলে তারা আনন্দিত হয়। তাই রং তুলি সামনে পেলে তারা মনের আনন্দে নিজেদের কোমল মনের অভিব্যক্তি ব্যক্ত করে। এমনি করেই তারা একদিন বড় শিল্পী হয়ে ওঠবে। তাই শিশুদের আনন্দে লেখাপড়া করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। গত ২৯ ডিসেম্বর পরিষদ অঙ্গনে সঙ্গীত পরিষদের ২৪তম বার্ষিক চিত্র প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামস্থ আলিঁয়েন্স ফ্রন্সেসের উপপরিচালক অধ্যাপক ড. গুরুপদ চক্রবর্ত্তী উপরোক্ত মন্তব্য করেন।

পরিষদ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাপস হোড়। দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর প্রণব মিত্র চৌধুরী, মো. মীর নাজমুল আহসান রবিন, মো. ওমর আলী ফয়সাল, মো. সাজেদুল হক হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক দেবাশীষ রুদ্র। পরিষদের ছাত্রছাত্রীদের অংকিত ১০০টি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। সভা শেষে পরিষদের ছাত্রছাত্রীরা ‘আমরা করবো জয়’ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রকলা প্রদর্শনী পরিচালনা করেন অঞ্জন দাশ, সুখরঞ্জন হালদার, দীপ্তি মজুমদার, অন্তরা দাশ, বনানী চক্রবর্ত্তী, প্রিয়ম কৃষ্ণ দে, প্রান্ত আচার্য্য, দীপ্ত দত্ত, পলাশ চক্রবর্ত্তী, শিউলি মজুমদর, হ্যাপী ঘোষ, মৌসুমী কর, দেবাশীষ দাশ, অভিজিৎ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেধাবী মুনমুনের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন চন্দনাইশ থানার ওসি আনোয়ার
পরবর্তী নিবন্ধবাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৬০তম বার্ষিক সভা