যে সমাজে ঐক্য থাকবে সেই সমাজ আলোকিত হবে

রাউজানে গিয়াস কাদের এমপি

রাউজান প্রতিনিধি | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

রাউজান গহিরার মাইজপাড়া সমাজ পুনর্গঠন বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, যেই সমাজে ঐক্য থাকবে সেই সমাজ আলোকিত হবেই। এই ঐক্য হতে হবেসকল শ্রেণী পেশার মানুষের মাঝে। যেখানে থাকা যাবে না কোনো বৈষম্য।

গতকাল শুক্রবার গহিরা ফাতেমা খাতুন (এফ কে) জামিয়ে উলুম কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মো. লিয়াকত আলী চৌধুরী। সাধারণ সম্পাদক কে এম গোলজার হোসেন ও শাহেদুল হাসান সুমনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, সংগঠনের উপদেষ্ঠা অধ্যাপক ডা. মোহাম্মদ হাসান মিয়া, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, রাউজান পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, ফিরোজ আহমদ। উপস্থিত ছিলেন সৈয়দ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোসলেম মিয়া, কাজী মুহাম্মদ এজাজ, দিদারুল ইসলাম, এনামুল হক, মোজাম্মেল হক, আবদুল মাবুদ, কাজী তৈয়ব মিয়া, তছলিম উদ্দিন, কামরুল হাসান, আবদুল হান্নান, জীবন খোন্দকার, মারুফ আহমেদ মুন্না, ছোটন আজম।

অনুষ্ঠানে সমাজে বিভিন্ন অবদান রাখায় মরণোত্তরসহ বিভিন্ন সমাজসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাদের মধ্যে আছেন এম এ ওয়াহাব, কাজী ফরিদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা এম. এ হাছান চৌধুরী, এইচ এম হারুন, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মো. আবু হানিফ খোন্দকার, আবদুল কাদের, আবদুল সত্তার, মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন, কাজী মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মোজাহের মিয়া, আইয়ুব আলী, কাজী মোজাফফর আহমদ ফরিদ, কাজী আবুল হাসেম, কাজী মোহাম্মদ ইদ্রিস, এমএ তালেব চৌধুরী, মোহাম্মদ লোকমান, কাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম, কাজী আবু তাহের, মোহাম্মদ কাদের খোন্দকার, মোহাম্মদ জাফর উল্লাহ, সিরাজ উদ্দৌলা চৌধুরী, কাজী শাহ এমরান, মো. মনছুর চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ নুরুল আলম নুরু, মোহাম্মদ মুছা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষ উদযাপন ঘিরে চট্টগ্রামে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধযুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের কাজ শুরু করেছে সরকার