সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, ১২ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থী দেখে ভোট দিন। আপনার একটি ভোটের মাধ্যমে-আপনার আগামীদিনের সকল নাগরিক-সুযোগ-সুবিধা নির্ভর করবে। যারা আপনাদের সুখে-দুখে থাকবেন-সব সময় পাশে পাবেন তাদেরকে ভোট দিন।
আপনাদেরকে বলতে চাই-’যোগ্য প্রার্থীকে বেছে নিন-লাঙ্গলে ভোট দিন’।
তিনি আজ ৯ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় আগ্রাবাদ, মাঝিরঘাট, দারাগাহাট, পুরান কাষ্টম, সদরঘাট, ইসলামীয়া কলেজ রোড়, মালুম মসজিদ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। গণসংযোগকালে তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।
এসময় তিনি স্থানীয় জনগণ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
এতে উপস্থিত চট্টগ্রাম মহানগর জাপা যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওসমান খাঁন, নাছির উদ্দীন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, আবছার উদ্দিন রনি, বাবুল আহাম্মদ, নগর যুব নেতা কায়সার হামিদ মুন্না সদরঘাট থানার আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, জাপানেতা আরমান মিয়া, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব মোহাম্মদ ওসমান, জাহিদুর ইসলাম জাহিদ মোহাম্মদ জাবেদ প্রমুখ।












