যুদ্ধে ইরানে ২ শতাধিক ছাত্র-শিক্ষকের প্রাণ গেছে

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইসরায়েলযুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০০ এর বেশি ছাত্র ও শিক্ষক নিহত হয়েছেন। ১২০টি স্কুল গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তেহরানের অন্যতম ঐতিহাসিক নিদর্শন আজাদি টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ’র এক প্রতিবেদন অনুযায়ী ইরানের শিক্ষামন্ত্রী গত ১১ মার্চ বলেছিলেন, এ পর্যন্ত হামলায় ২০৬ জন ছাত্র ও শিক্ষক নিহত এবং ১৬১ জন আহত হয়েছেন। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত ৪২ হাজার ৯১৪টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৭৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ৩৬ হাজার ৪৮৯টি আবাসিক ভবন রয়েছে। শুধুমাত্র তেহরানেই ১০ হাজার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিডিনিউজের।

যুদ্ধ শুরুর পর থেকে সারাদেশে ১৬০টি চিকিৎসা, স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারত মহাসাগরে জাহাজে প্রাণঘাতি হামলা জবাবহীন থাকবে না : ইরানি সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধরাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ