যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের কাজ শুরু করেছে সরকার

শিক্ষা সামগ্রী বিতরণকালে আবু সুফিয়ান এমপি

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আবু সুফিয়ান এমপি বলেছেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার এখন জনগণের কল্যাণেই সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, জনগণের সমস্যা খুঁজে খুঁজে বের করে তা সমাধান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিখাতসহ সব ক্ষেত্রে উন্নয়নঅগ্রগতির লক্ষ্যে কাজ করছি। ইতোমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুাযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কারও কাছে ধর্না দিতে হবে না, কারও কাছে তদবির করতে হবে না। প্রকৃত দরিদ্র মানুষের হাতে সেই কার্ড তুলে দেওয়া হবে। সরকার যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের কাজ শুরু করেছে, নতুন শিক্ষাব্যবস্থায় দেশের নতুন প্রজন্ম আধুনিক, নৈতিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে। পর্যায়ক্রমে জনগণের সব ধরনের মৌলিক সমস্যার সমাধান করা হবে।

তিনি গতকাল শুক্রবার দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ময়দার মিল মোড় এলাকায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ বাংলাদেশের উদ্যোগে সর্বজনীন শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

তরুণ বাংলাদেশের সভাপতি মো. জায়েদ উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশু, ইয়াকুব চৌধুরী নাজিম, আক্তার সওদাগর, গিয়াসউদ্দিন ভূঁইয়া, রিমা আক্তার প্রমুখ।

তিনি বলেন, তোমাদের প্রতি আমার আহ্বান্তএই সুযোগকে কাজে লাগাও, সময়কে মূল্য দাও এবং নিয়মিত অধ্যবসায়ে মনোযোগী হও। তোমাদের প্রতিটি ছোট সাফল্য একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তোমাদের হাতেই গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে সমাজে ঐক্য থাকবে সেই সমাজ আলোকিত হবে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-ইন্দোনেশিয়ার নারী উদ্যোক্তাদের একসাথে কাজ করার আহ্বান