স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) ষান্মাসিক কর্মী সম্মেলন গত ৬ ফেব্রুয়ারী নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন।
সকালের অধিবেশনে সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে নারী পুরুষের সমতায়ন, নারীর ক্ষমতায়ন, মানব সম্পদসহ সংস্থার বিভিন্ন নিয়ম নীতিমালাসহ উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রকল্পের চলমান কার্যক্রমের ওপর তথ্যভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর বাইরেও ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংস্থার সঞ্চয় ও নীতিমালা, সফটওয়্যার ব্যবস্থাপনা, মনিটিরিং ও নারী জাগরণ, সুরক্ষা, অগ্রাধিকার সহ নানা প্রসঙ্গে আলোকপাত করেন সংস্থার সহকারী পরিচালক (ফাইন্যান্স) মো. শহীদুল ইসলাম এবং সামাজিক অন্তর্ভূক্তি নিয়ে আলোকপাত করেন সহকারী পরিচালক (এসডিপি) মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বাস্তবায়নরত ঔখজজঈ প্রকল্পের ওপর আলোকপাত করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর আহমেদ শরীফ এবং ঊরঊর ও গঅচরহঈইজ প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিক। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধমূলক পারায়ন প্রকল্পের এরিয়া ম্যানেজার নার্গিস চৌধুরী, ঝরে পড়া শিশুদের নিয়ে চট্টগ্রাম শহরে চলমান শিক্ষা প্রকল্পের ওপর আলোচনা করেন প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) মুনজিলুর রহমান ও প্রোগ্রাম অফিসার নাসরিন সুলতানা। এছাড়া ক্ষুদ্র ঋণ শাখা ব্যবস্থাপকদের মধ্যে বাঁশখালী, মনসুরাবাদ, কোরবানীগঞ্জ, চান্দগাঁও পটিয়া শাখার শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি বিশ্বাস, সুমন দেব, মুনজিলুর রহমান, অনিল বরণ দাশ,রূপক কান্তি দাশ প্রমুখ বক্তব্য রাখেন। শেষে সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন সংস্থার তিন দশকের চলমান কার্যক্রমে গতিশীলতা ধরে রাখার জন্য কর্মীদের অভিবাদন জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।











