যুক্তির মাধ্যমে অন্যের মতামত খণ্ডানোই হচ্ছে বিতর্ক

সিইউডিএসের বিতর্ক কর্মশালায় চবি উপাচার্য

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ১৮তম বিতর্ক এবং পাবলিক স্পিকিং কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে সিইউডিএস এর মডারেটর চবি আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। আমন্ত্রিত অতিথি ছিলেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার হোসেন ও আবুল খায়ের গ্রæপের জেনারেল ম্যানেজার এ এন এম ওয়াজেদ আলী।

উপাচার্য বলেন, বিতর্ক একটি নান্দনিক শিল্পকর্ম। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম হিসেবে এটি অন্যতম ভূমিকা রাখে। তিনি বলেন, ‘তর্কের খাতিরে তর্ক নয়, যুক্তির মাধ্যমে অন্যের মতামত খণ্ডানোই হচ্ছে বিতর্ক’। প্রতিযোগিতামূলক বিশে^ সিইউডিএস এর সদস্যবৃন্দ বিশ^বিদ্যালয়ের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্ক চর্চায় নিজেদেরকে আধুনিক ও উন্নত সমৃদ্ধ জীবন গঠনে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা প্রশংসনীয়। উপাচার্য শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিতর্ক চর্চা অব্যাহত রেখে নিজেদের জ্ঞান ভান্ডারকে অধিকতর সমৃদ্ধ করার আহবান জানান। উপাচার্য মিডিয়া পার্টনারদেরকে সম্মাননা স্মারক ও কর্মশালায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউডিএস এর সভাপতি কায়েস মোহাম্মদ সাইফুল্লাহ। এবারের কর্মশালায় অংশগ্রহণ করে চবি বিভিন্ন বিভাগের ৭০০ এর অধিক শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক মাধ্যমে সাইবার অপরাধ বিষয়ে ইউএসটিসিতে সেমিনার
পরবর্তী নিবন্ধরাউজানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু