ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কয়েকদিন পর জেনিভাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে হতে যাওয়া শান্তি আলোচনায় ফল মিলবে বলে আশাবাদ ব্যক্ত করলেও কেবল কিয়েভকেই বারবার ছাড় দিতে বলায় বিরক্তিও প্রকাশ করেছেন। খবর বিডিনিউজের।
আলোচক দলের নেতা পরিবর্তনের মাধ্যমে মস্কো সিদ্ধান্ত গ্রহণে দেরি করাতে চাইছে বলেও তিনি শনিবার অভিযোগ করেছেন, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। আগামী মঙ্গল ও বুধবার সুইজারল্যান্ডের শহরটিতে রুশ, মার্কিন ও ইউক্রেনীয় আলোচক দলের বসার কথা রয়েছে। ১৯৪৫ সালের পর ইউরোপে হওয়া সবচেয়ে বড় যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখন মস্কো, কিয়েভ দুই পক্ষকেই ব্যাপক চাপ দিচ্ছেন।












