যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের উত্তর–পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ চারজন নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ওরেগনের বেন্ড শহরের সিলভার রেল ইলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। সিএনএনও ৪ জন নিহতের খবর জানিয়েছে।

এর আগে পুলিশ সাংবাদিকদের জানায়, গুলির ঘটনায় একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে বলে জানায় পুলিশ। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধএকসঙ্গে মুক্তি পেল দেশি বিদেশি চার সিনেমা
পরবর্তী নিবন্ধবিক্ষোভে উত্তাল আলবেনিয়া