যুক্তরাজ্যে তিন সন্দেহভাজন রুশ গুপ্তচর গ্রেপ্তার

| বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:২৫ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করাসহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ তদন্তে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই বুলগেরিয়ার নাগরিক। তাদেরকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তারা কাস্টডিতে আছে। খবর বিডিনিউজের।

তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল বলে অভিযোগ আছে। ভুয়া নথিপত্র রাখার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে আছে যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রিস এবং চেক রিপাবলিকের জন্য পাসপোর্ট, পরিচয়পত্র ও অন্যান্য নথি।

গ্রেপ্তারকৃত তিনজন অনেক বছর ধরে যুক্তরাজ্যে বাস করে আসছেন। তারা বিভিন্ন চাকরি করাসহ লন্ডন শহরতলির বিভিন্ন বাসায় থেকেছেন। জানুয়ারিতে লন্ডনের ওল্ড বেইলিতে তিনজনের বিচার হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে হোটেলে বিস্ফোরণে নিহত ৩, আহত ৭
পরবর্তী নিবন্ধলড়াইয়ের জন্য এবার ‘জাকারবার্গের বাড়িতে’ যাবেন মাস্ক