পাহাড়তলী থানার বার কোয়ার্টার আলহাজ ফজু মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে আয়োজিত মাসব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের ২৪তম দিবসের আলোচনা সভা গত ১২ মার্চ অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী। সভাপতিত্ব করেন অ্যাড.মাহবুবুল আলম। আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ আয়াতুল্লাহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, যাকাত গরীবদের প্রতি ধনীদের দান বা কৃপা নয়, এটা গরীবদেরই হক। আর যাকাত আদায়ে যাকাত দাতার সম্পদ কখনো কমে না, বরং বৃদ্ধি পায় এবং ধনী লোকদের অন্তর কৃপণতার কলুষ হতে মুক্ত হয়। তিনি বলেন, মহান আল্লাহর নির্দেশ হচ্ছে– বিত্তবানরা তাদের সম্পদের আদান–প্রদান এমনভাবে করবে যাতে তাদের ইহ–পরকালীন শান্তি ও কল্যাণ বয়ে আনে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











