যমুনা অয়েল কোম্পানির বিশেষ সাধারণ সভা

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল (শনিবার) সকাল ১০টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইজিএমে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্র ও চেয়ারম্যান, জেওসিএল বোর্ড মো: ইউনুসুর রহমান।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি (সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়), মুহম্মদ আশরাফ হোসেন পরিচালক (বিপণন) ও যুগ্মসচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, মোঃ সামসুল আলম ভূঁইয়া, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এবং প্রকৌশলী শেখ আল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক নিজ কওছার জহুরা ও সালেহ আহমেদ খসরু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক প্রকৌশলী মোঃ আমীর মাসুদ এবং কোম্পানি সচিব মোঃ মাসুদুল ইসলাম। বিশেষ সাধারণ সভায় কোম্পানির নাম পরিবর্তনের প্রস্তাবটি বিশেষ প্রস্তাব হিসেবে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। কোম্পানি আইন ১৯৯৪ (দ্বিতীয় সংশোধন, ২০২০)-এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটির নিবন্ধিত নাম ‘যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে পরিবর্তন করে ‘যমুনা অয়েল পিএলসি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের সাথে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়বো : সাঈদ আল নোমান
পরবর্তী নিবন্ধআজ শুভ মাঘী পূর্ণিমা