হযরত মৌলানা মুফতি আবদুল হক (র.) প্রকাশ বুড়া মৌলানা সােেহবের কনিষ্ঠ পুত্র পশ্চিম খরণদ্বীপ মাহফুজিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক মৌলানা আরিফুল হক (৮২) গতকাল শনিবার দুপুরে নগরীর একটি ক্লিনিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে….রাজেউন)। তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম খরণদ্বীপ দরবার ও মাহফুজিয়া জামে মসজিদের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৬ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি সাবেক অর্থ সচিব ও বাংলাদেশের কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাহিদুল ইসলাম চৌধুরীর মামা এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর মামা ও শ্বশুর।
পশ্চিম খরণদ্বীপ দরবারের শাহজাদা আনিসুল হক জানান, নগরীতে আছরের নামাজের পর গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে প্রথম দফা এবং গ্রামের বাড়িতে রাত ৯টায় নজর মোহাম্মদ শাহ ঈদগাহ্ ময়দানে দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক : মৌলানা আরিফুল হকের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মোছলেম উদ্দিন আহমদ এমপি, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান মোহাম্মদ মোকারম প্রমুখ।













