হযরত শামসুল ওলামা মৌলভী নাদের আলী শাহ (র.) এর বার্ষিক ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল গত ১০ অক্টোবর ৩৮নং ওয়ার্ড দক্ষিণ–মধ্যম হালিশহরের শেখ হাজী আবদুল আলী মালুম বাড়িতে উদযাপিত হয়েছে। দুপুরে জোহরের নামাজের পর খতমে কোরআন ও খতমে তাহলীল খাজেগান এবং মাগরিবের পর মিলাদ মাহফিল ও এশার নামাজের পর তবরুক বিতরণ করা হয়।
মিলাদ মাহফিলে ওয়াজ করেন, মওলানা হাসান শরীফ নূরী, মওলানা আবু বক্কর সিদ্দিকী ও হাফেজ নুরুল আজিম। উপস্থিত ছিলেন– এম ইউ এম আবুল হোসেন, লায়ন শাহজাহান শরীফ, এজাহার মিয়া, মোহাম্মদ মহসিন মুরাদ, ওহাদিুল আলম, রেজাউল করিম, সাইফুদ্দিন রাসেল, ইয়াসির আরাফাত, সেলিম রেজা ও মো.রায়হান মুরাদ। প্রেস বিজ্ঞপ্তি।











