চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ, সিজেকেএস এর সাবেক নির্বাহী সদস্য ও ফটিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. সামসুদ্দীন আহম্মদ চৌধুরী (৭১) গতকাল দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের জানাজা গতকাল সকাল ১১টায় মাদারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এবং বাদ আছর ফটিকছড়ি বিবি হাট ছিদ্দিক আহমদের বাড়ির সামনে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সামসুদ্দীন আহম্মদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিজেকেএস কাউন্সিলর মো. হাফিজুর রহমান, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, আমিনুল ইসলাম, সিডিএফ এ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সরওয়ার আলম চৌধুরী মনি, হারুন অর রশীদ, এলিট পেইন্ট আর সি সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, মাদার বাড়ি মুক্তকন্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া, মাদারবাড়ি উদয়ন সংঘের প্রতিনিধি মো. আসাদুজ্জামান খাঁন, আবু সামা বিপ্লব, রাফা ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মো. মোশারফ হোসেন লিটন, মো. আমির হোসেন মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














