মো. শামসুদ্দীন মেম্বার

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৭:০৩ পূর্বাহ্ণ

নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) চট্টগ্রামের অর্থ সম্পাদক মো. মোতাহের হোসেনের পিতা মো. শামসুদ্দীন মেম্বার (৯০) গতকাল সোমবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নারাজেউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ শরীফ উদ্দিন মরহুমের বড় ছেলে এবং ছোট ছেলে মো. মোতাহের হোসেন দৈনিক পূর্বকোণে কর্মরত।

গতকাল বাদ এশা নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নিউজ’র সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই দুই সহোদরের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধসুফিয়া কবির