চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শঙ্খকুল নিবাসী মো. জাহাঙ্গীর আলম (৫৩) গত বৃহস্পতিবার রাত ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে, ২ ছেলে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার সকাল ১০টায় শঙ্খকুলস্থ স্থানীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, তিনি দৈনিক আজাদীর চন্দনাইশ প্রতিনিধি মুহাম্মদ এরশাদের শ্বশুর। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।











